রাঙ্গুনিয়া প্রতিনিধি »
রাঙ্গুনিয়ায় আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌরসভা যুবলীগের সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে ইছাখালী’র আশপাশে ছড়িয়ে গেছে নানা রঙের ফেস্টুন, ব্যানার ও পোস্টারে।
দীর্ঘ ১০ বছর পর পৌরসভা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার (২০মার্চ) রাঙ্গুনিয়া উপজেলা মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে এলাকার নেতাকর্মীদের মাঝে আনন্দময় পরিবেশ বিরাজ করছে এবং প্রার্থীদের প্রচারণা চলছে। তারা ছুটে বেড়াচ্ছেন দলীয় নেতাকর্মীসহ উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের কাছে। প্রার্থীদের নানা প্রতিশ্রুতি সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করছেন।
পৌরসভার সম্মেলনে যুবলীগের সভাপতি পদে ৫ জন প্রার্থী হলেন বর্তমান সাধারণ সম্পাদক মো. জাফর হোসেন, মো. এহসান হাবিব, মো. ইউচুপ রাজু, মো. জমির উদ্দিন। অন্য দিকে সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রার্থী। তারা হলেন মো. আজম তালুকদার, মো. সাইফুদ্দিন, মো সিরাজুল ইসলাম, প্রকৌশলী মো. ফারুক, মো. নুরুল আওয়াল, মো. জাহেদ হোসেন, মো. নরুল আবছার, মো. সাইফুদ্দিন, শুভজিৎ শুভ।
পৌরসভা যুবলীগের সম্মেলনে আগামী পৌর যুবলীগের দায়িত্বভার কাদের উপর দিবে সেটা সিদ্ধান্ত নিবে রাঙ্গুনিয়া অভিভাবক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
সম্মেলনকে কেন্দ্র করে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সিনিয়র নেতৃবৃন্দরা বলেন, যারা দলের দুঃসময়ে পাশে ছিল এবং যারা দলের দায়িত্ব ফেলে বিদেশ চলে যাবে না। মূল্যবান দায়িত্ব অবহেলা করবে না। দক্ষ সংগঠক কর্মীবান্ধব তাদেরকেই এবারের সম্মেলনে মূল্যায়ন করা হবে।
বাংলাধারা/এফএস/এআর












