১৩ মার্চ ২০২৬

মাদ্রাসার সভা; গাছের ডালে মাইক বাঁধতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের নির্মম মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

বাঁশখালীতে মাদ্রাসার মাহফিলের জন্য গাছের ডালে মাইক বাঁধতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের নির্মম মৃত্যু হয়েছে।

রবিবার (২১ মার্চ) সকাল ৮টার সময় বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদীর আস্করিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি হলেন, বাঁশখালী পৌরসভার সৈয়দ বাহারউল্লাহ পাড়া ৩নং ওয়ার্ড মঞ্জুর আহমদের ছেলে কাইছার আহমদ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দক্ষিণ জলদীর আস্করিয়া পাড়া মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নিহত যুবক বিভিন্ন সময় এই ভাবে কাছের উচু ডালে বিভিন্ন মাহফিলের মাইক বাঁধেন। হঠাৎ করে আজ সকালে আমাদের মাহফিলের মাইক বাঁধতে গিয়ে এই ঘটনা ঘটে। পরে আমরা তাকে মৃত অবস্থায় সেই উচু গাছ থেকে নামিয়ে মেডিকেলে নিয়ে গেলে তিনি মারা গেছে বলে ঘোষণা দেন ডাক্তার।

অন্যদিকে এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শোকের ছায়া নেমে আসছে।

ঘটনার ব্যাপারে বাঁশখালী পল্লী বিদ্যুতের ডিজিএম জসীম উদ্দীন মুঠোফোনে বলেন, ওইখানে মাইক বাঁধার জন্য আমাদের থেকে কোন অনুমতি নেয় নাই। সেই সাথে আমাদেরকেও কোন অবগত করে নাই। যদি আমাদেরকে আগে অবগত করত তাইলে মাইক বাধার সময় আমরা বিদ্যুতের লাইন বন্ধ রাখতাম। আজকে এত বড় একটা দুর্ঘটনা হইতো না।

এ ব্যাপারে বাঁশখালী ফায়ার সার্ভিস জানায়, উক্ত ঘটনা ঘটার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, গাছের সাথে একটা মানুষ ঝুলে আছে। আমরা তাকে উক্ত গাছ থেকে নামিয়ে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। পরে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানান, এই লোকটি এখানে আনার কমপক্ষে ৩০ মিনিট আগে মারা যায়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ