৮ নভেম্বর ২০২৬

মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না টাঙানোয় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীতে ৮ প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৪ এপ্রিল) উপজেলা সদরে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।

তিনি জানান, আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাজারদর স্থিতিশিল রাখতে প্রশাসনের বাজার মনিটরিং চলবে। এসময় মেয়াদ উর্ত্তীণ পণ্য রাখায় ও মূল্য তালিকা না টাঙানোয় ভাণ্ডারী ট্রেডিং, কর্ণফুলী স্টোর, বিয়ে বাজারকে ৫হাজার টাকা করে জরিমানা, আলীফ স্টোর, ব্যবসায়ী শফিউল আলম, মো. আকবরকে ৫০০ টাকা করে জরিমানা, বশর স্টোরকে ১০০০ টাকা ও খাজা এন্টারপ্রাইজকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় করোনা সংক্রমণ প্রতিরোধে পথচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পড়া নিশ্চিত করতে বলা হয়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ