আন্য়োারা প্রতিনিধি »
আনোয়ারা উপজেলায় টিসিবির পণ্য খোলাবাজারে বিক্রির দায়ে এক মুদি দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় প্রায় দেড় লক্ষ টাকার জব্দকৃত মালামাল এতিমখানায় বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ১৪ এপ্রিল রাতে উপজেলার মালঘর বাজার এলাকার কালাম ষ্টোর নামের একটি মুদির দোকানে টিসিবির পণ্য বিক্রির সংবাদ পান স্থানীয় সাংবাদিকরা। বিষয়টি সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদকে জানালে তিনি উপজেলা ভ’মি সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীকে ঘটনাস্থলে পাঠান। তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পেয়ে কালাম ষ্টোরের গুদাম সিলগালা করে দেন। পরদিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কালাম ষ্টোরের মালিক আবুল কালামের উপস্থিতিেিত শুণানি অনুষ্ঠিত হয়।
এসময় ভ্রাম্যমান আদালত ব্যবসায়ী আবুল কালামকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তার দোকান ও গুদামে থাকা টিসিবির প্রায় দেড় লক্ষ টাকার পণ্য স্থানীয় বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) তানভীর হাসান চৌধুরী বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবসায়ী আবুল কালামকে সরকারি পণ্য দোকানে রাখার ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে সাথে তার দোকানে ও গুদামে থাকা টিসিবির ১০২০ লিটার সয়াবিন তেল জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ কতরা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর












