সীতাকুণ্ড প্রতিনিধি :
সীতাকুণ্ড সলিমপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নারী নির্মাণ শ্রমিকের নাম হালিমা বেগম (২৫)।
বৃহস্পতিবার(১৫ এপ্রিল) দুপুরে তার মৃত্যু ঘটে। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই নুরুন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন ।
জানা গেছে, উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নস্থ ফকিরহাট কালুশাহ মাজার সংলগ্ন এলাকায় সকালে একটি বাসার ফ্লোরে রাজমিস্ত্রীর হেলপার হিসেবে কাজ করছিল শ্রমিক হালিমা বেগম। এসময় একটি ছেঁড়া তার মাথার সাথে লাগলে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হন । পরে তাকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিংসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এবিষয়ে জানতে চাইলে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এঘটনার খবর শুনে সেখানে গিয়ে জানতে পেরেছি বিদ্যুৎতের একটি ছেঁড়া তার শ্রমিক হালিমার মাথায় স্পর্শ হলে তখন তিনি আহত হয়ে পড়ে। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে চমেকে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিংসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যূ ঘটে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত হলিমা ঔই এলাকার মোঃ সাদেকুল ইসলামের স্ত্রী।
বাংলাধারা/এফএস/এআই












