৮ নভেম্বর ২০২৬

করোনা: দেশে একদিনে সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু

বাংলাধারা ডেস্ক  »

গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ১৮২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও চার হাজার ৪১৭ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট সাত লাখ ১১ হাজার ৭৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।
 
শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৫৭টি ল্যাবে ১৮ হাজার ৯০৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৭০৭টি। করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৩৬ শতাংশ। মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ। সুস্থতার হার ৮৪ দশমিক ৭০ শতাংশ।
 
২৪ ঘণ্টায় নতুন ১০১ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৬৭ জন ও নারী ৩৪ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন সাত হাজার ৫৬৬ জন ও নারী দুই হাজার ৬১৬ জন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ