১৩ মার্চ ২০২৬

নিউরোসার্জন অধ্যাপক ডা. এল. এ. কাদেরীর মৃত্যুতে বিএমএ’র শোক

বাংলাধারা ডেস্ক »

বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি প্রখ্যাত নিউরোসার্জান অধ্যাপক ডাঃ এল.এ. কাদেরী মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রাম শাখা।

বিএমএ’র চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী, সাবেক সভাপতি একিউএম সিরাজুল ইসলাম এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন।

উক্ত শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় এরশাদের পেটোয়াবাহিনী গুলিতে ১৯৯০ সালে ২৭ নভেম্বর ডা. শামশুল আলম খান মিলনের মৃত্যুর পর চট্টগ্রামে চিকিৎসক সমাজ তাঁর নেতৃত্বে কার্ফু ভেঙ্গে রাজপথে প্রথম প্রতিবাদ করেন। অধ্যাপক ডা. এল এ কাদেরীর মৃত্যুতে চট্টগ্রামের চিকিৎসক সমাজ একজন অভিভাবক হারালেন। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরনীয় ক্ষতি।

উল্লেখ্য, অধ্যাপক ডা. এল এ কাদেরী চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩য় ব্যাচের ছাত্র ছিলেন। তিনি বাংলাদেশের ২য় নিউরোসার্জন ছিলেন। অধ্যাপক ডা. এল এ কাদেরী বিএমএ, চট্টগ্রাম শাখার ১৯৮৮-১৯৯১ এবং ১৯৯৬-২০০০ সেশনের ২বার নির্বাচিত সভাপতি ছিলেন।

এসময় অধ্যাপক ডা. এল এ কাদেরীর আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ