চন্দনাইশ প্রতিনিধি »
‘মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ পালিত হয়। উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্বা নজরুল ইসলাম চৌধুরী।
রবিবার (২৯ আগষ্ট) সকালে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। উপজেলা ভাইস চেয়ারম্যান কামেলা খানম, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, মুক্তিযোদ্বা হাবিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দীন চৌধুরীর, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফ উদ্দীন, চেয়ারম্যান যথাক্রমে নরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, দিদারুল হক দস্তগীর ফয়সাল আল মনসুর, হেলাল উদ্দীন চৌধুরী, সাইফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তার ব্ক্তব্যে বলেন, ‘আমরা সবাই মৎস্য চাষি। তার মানে আমরা জেলে এটা বলতে লজ্জা কিসের। আমরা মাছে ভাতে বাঙ্গালী। নিজের আশেপাশে পুকুর জলাশয়ে মাছ চাষ করে নিজে স্বাবলম্বী হোন, পাশাপাশি মৎস্য খাদ্য বৃদ্ধিতে সহায়তা করুন।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ বর্তমানে মৎস্য উৎপাদনে বিশ্বে দ্বিতীয়। দেশীয় মাছ উৎপাদনে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। মৎস্য চাষিদের প্রণোদনাসহ সহজ শর্তে ঋণ প্রদান করা হচ্ছে।’
বাংলাধারা/এফএস/এআই












