২৭ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় বিদুৎস্পৃষ্ট হয়ে কলেজ প্রভাষকের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধ»

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বিদুৎতায়িত হয়ে মো, নাজির হোসেন (৩৭) নামে এক কলেজ প্রভাষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে নিজ বাড়ি উপজেলার বেতাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মো, নাজির হোসেন ওই গ্রামের মৃত আলম মিয়ার ছেলে। তিনি রাউজান ইমাম গাজ্জালী কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক। এছাড়া কলেজের অধ্যাপনার পাশাপাশি ব্যবসা- বাণিজ্যও করতেন তিনি।

পারিবারিক সুত্রে জানা যায়, তিনি প্রতিদিন কলেজ ও বিভিন্ন কাজে বাইরে থাকে। তাঁর বাড়ির ছাদের কাজ চলেছিলো। কলেজ বন্ধ থাকায় সকাল ১১ টার দিকে ছাদের কাজ দেখতে যান তিনি। ছাদের উপরে গেলে ১১ হাজার ভোল্টেজ তারের সাথে বিদুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। অনেক খুঁজাখুঁজি করে খোঁজ না পেলে বিকাল ৫ টার দিকে তাঁর বড় ভাই মোঃ জিয়া ছাদে উঠলে তাঁর ছোট ভাই মো, নাজির হোসেনের মৃতদেহ ঝুলে থাকতে দেখা যায়।

নিহত মো, নাজির হোসেনের মৃত্যুতে দীর্ঘদিনের সহকর্মী থেকে শুরু করে ছাত্র, সামাজিক, রাজনৈতিক ও চারিদিকে শোকের ছায়া নেমে এসেছে। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ বছরের এক শিশু সন্তানসহ ১ ভাই ও ২ বোন রেখে যান।

নিহত প্রভাষকের বন্ধু মো, আজিজ জানান, মো, নাজির হোসেন বেশ মেধাবী ছিলেন। ছাত্রাবস্থায় যেদিকে গিয়েছিলেন সেদিকে মেধার সাক্ষর রেখেছিলেন। অত্যন্ত ভদ্র ও নম্র একজন বন্ধুর এমন অকালে মৃত্যু মেনে নেয়া যায় না। সামনে ১২ রবিউল আউয়াল জশনে জুলুশ ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) এর তিনচৌদিয়া গাউছিয়া কমিটির আহ্বায়ক ছিলেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন