২৬ মার্চ ২০২৬

লোগাং জোনের উদ্যােগে অনুদান বিতরন

খাগড়াছড়ি প্রতিনিধি»

পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন  লোগাং জোনের উদ্যােগে  জোনের সম্মেলন কক্ষে লোগাং ৩ বিজিবি’র জোন অধিনায়ক লে.কর্ণেল  রুবায়েত আলমের সভাপতিত্বে  অসহায় হতদরিদ্র মানুষের মাঝে সেলাই মেশিন, চিকিৎসা ও দূর্গাপূজা উদযাপনের জন্য বিভিন্ন মন্দিরে নগদ অনুদান প্রদান করেন লোগাং ৩ বিজিবি ব্যাটালিয়নের জোন অধিনায়ক লে.কর্ণেল  রুবায়েত আলম।

বৃহস্পতিবার (৭ অক্টোবর)  সকাল ১১টার দিকে পানছড়ি  ৩ বিজিবি  ব্যাটালিয়ন  লোগাং জোনের  সদর দপ্তরে  জোন অধিনায়ক লে. কর্ণেল রুবায়েত আলম এর  উপস্হিতিতে অসহায় হতদরিদ্র দুস্হ মানুষের মাঝে  সেলাই মেশিন, চিকিৎসা ও দূর্গাপুজা উদযাপনের জন্য  অনুদান বিতরণ করা হয়েছে।

মতবিনিময় সভায় লোগাং জোন উপ-অধিনায়ক মেজর জাহিদ, পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার  রুবাইয়া আফরোজ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনচারুল  করিম,  পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ নাজির হোসেন,  সাংবাদিক শাহজান কবির সাজু, মোফাজ্জল হোসেন ইলিয়াছ   অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যয়ে লোগাং জোন  অধিনায়ক লে. কর্ণেল রুবায়েত আলম বলেন,সীমান্ত সু-রক্ষার পাশাপাশি বিজিবি পাহাড়ে মহামারি করোনাকালীন সময়ে অসহায় মানুষের মাঝে এাণ ও সুরক্ষাসামগ্রী পৌঁছে দিয়েছি  ৩বিজিবি ব্যাটালিয়ন  লোগাং জোন  এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এসকল  সামগ্রী প্রদান করা হচ্ছে।

তিনি আরো বলেন, এলাকার বাঙ্গালী ও ক্ষুদ্র নৃ-গোষ্টির জনসাধারণের মধ্যে সহ-অবস্থান নিশ্চিতের মাধ্যমে এলাকার সম্প্রীতি বজায় রাখার লক্ষে ৩বিজিবি নিরলস ভাবে সর্বক্ষনিক কাজ করে যাচ্ছে।

তারই  ধারাবাহিকতায়  লোগাং জোন এলাকায় শান্তি, সম্প্রীতি বজায় রাখাসহ জনকল্যাণ মূলক কর্মসূচীর আওতায় অনুদান প্রদান অব্যাহত থাকবে বলে জানান  লোগাং জোন অধিনায়ক  লে. কর্ণেল রুবায়েত আলম। অনুষ্ঠানে, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব,উপজেলার  বিভিন্ন দপ্তরের প্রধান,সাংবাদিক,সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন