২৭ মার্চ ২০২৬

যে কারণে জিতলেন নূর মোস্তফা টিনু

বাংলাধারা প্রতিবেদক»

কারাবন্দী থাকলেও চকবাজার ওর্য়াডে জয়ধ্বনি দিনশেষে নূর মোস্তফা টিনু পক্ষেই হয়েছে।বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে ১৫ টি ভোট কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে বিকেল ৪ টায়।কঠোর নিরাপত্তায়,সুষ্ঠুভাবে ইভিএম প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ  রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন চকবাজার ওর্য়াডের ১৫ টি কেন্দ্রের প্রাথমিকভাবে বেসরকারি ফলাফল প্রকাশ করে যুবলীগ নেতা নূর মোস্তফা টিনু জয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাবন্দী টিনুর পক্ষে তার স্ত্রী মাহিয়া নূরের সক্রিয় প্রচারণা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভোটারদের মন জয়ী করতে। আওয়ামী লীগ থেকে ১৯ জনসহ মোট ২০ প্রার্থী নির্বাচন করায় সুবিধাটাকে কাজে লাগাতে সমর্থ নুর মোস্তফা টিনু অনুসারীরা।দীর্ঘ দিন চকবাজার ওর্য়াড ছাত্রলীগের দায়িত্বে ছিলেন নূর মোস্তফা টিনু।রাজনীতির মাঠে সক্রিয় থাকার কারণে চকবাজার অলিগলিতে সৃষ্টি হয়েছে টিনুর অসংখ্য কর্মী সমর্থক। সে সুবাধে নতুন ভোটারদের অনেকই বেছে নিয়েছেন টিনুর মিষ্টি কুমড়াকে।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক নির্বাচনী প্রচারণা সরব উপস্থিতিও কাজ দিয়েছে টিনুর পক্ষে।এছাড়া চকবাজার ওর্য়াড ছাত্রলীগের বর্তমান সভাপতি ইভান ও টিনুর অনুসারী।মানুষের বিপদে-আপদে ছুটে আসায় ইভানের যথেষ্ট নাম ডাক রয়েছে চকবাজার এলাকায়।এছাড়া নতুন ছাত্র রাজনীতিতে আসা এবং বয়স্কদের সাথেও সু-সম্পর্ক রয়েছে ইভানের।

এদের অধিকাংশ ভোট পড়েছে টিনুর বাক্সে।কিশোর গ্যাং লিডার হিসেবে সমালোচিত হলেও চকবাজারে মেহনতী মানুষের পছন্দের তালিকায় টিনুর পাল্লাটা অনেক ভারী।তাছাড়া চকবাজারে অনেক ওঠতি ছাত্রনেতাদের পছন্দের নাম নূর মোস্তফা টিনু।

চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে মোট ভোট গ্রহণ হয়েছে ৬৯৩২টি। শতকরা হারে যা ২১ দশমিক ৬৩ শতাংশ। কাউন্সিলর পদে কারাবন্দি নূর মোস্তফা  টিনু পেয়েছেন  ৭৮৯ ভোট ।

অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দী মো. আব্দুর রউফ (ব্যাডমিন্টন র‌্যাকেট) প্রতীকে পেয়েছেন ৭৭৩ ভোট। কাঁটা চামচ প্রতীকে ৭৩৫ ভোটে তৃতীয় অবস্থানে আছেন মো. আলী আকবর হোসেন চৌধুরী।বিএনপির একক প্রার্থী এ কে এম সালাউদ্দিন কাউসার লাবু (হেডফোন) ৪৪৪।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন