২৭ মার্চ ২০২৬

রাউজানে ত্রিমুখী সংঘর্ষে আহত ৭

রাউজান প্রতিনিধি»

চট্টগ্রামের রাউজানে পুলিশের প্রাইভেট কার, যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে রাউজান পৌরসভার ব্যরিস্টার সুরেশ বিদ্যায়ন সংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি সড়কে।

জানা যায়, চট্টগ্রাম নগরীমুখী একটি মাছবাহী পিকআপ পুলিশের প্রাইভেটকারকে ধাক্কা দেয়, প্রাইভেটকারটি গিয়ে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে দুই পুলিশ সদস্য সহ ৭ জন আহত হন। আহত ৭জনের কারো পরিচয় জানা যায়নি। তবে এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয়’রা  জানায়, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিতে যান দুই পুলিশ সদস্য সহ ৪ জন। এর মধ্যে নাছিমা আকতার নামে রাঙ্গুনিয়া উপজেলার এক নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ  হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে উপজেলার গহির জে.কে মোমোরিয়াল হসপিটালে চিকিৎসা নিতে যান আহত আরও তিনজন। তাদের মধ্যে সুমন ধর নামে এক যুবকের অবস্থা গুরুতর হওয়ায় তাকেও সেখান থেকে  চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এছাড়া  সন্দীপ ও মিরসরাই থানার দুই পুলিশ সদস্য ও সিএনজি চালিত অটোরিকশা তিন যাত্রীসহ ৫জন প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন।

রাউজান হাওইয়ে থানার ওসি কামরুল আজম বলেন, রাউজানে পুলিশের প্রাইভেটকার, যাত্রীবাহি সিএনজি অটোরিকশা ও মাছবাহী পিকআপের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে প্রেরণ করে। তাদের কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন