সীতাকুণ্ড প্রতিনিধি»
সীতাকুণ্ড পৌরসদর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি খাবারের দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১১টার সময় পৌরসদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন।
অভিযানে বাজারের দুইটি দোকানে বিক্রির জন্য রাখা উৎপাদিত পন্য ডেকে না রাখা ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকাসহ নিজস্ব পন্যে বিএসটিআই অনুমোদনহীন এবং দীর্ঘদিন ফ্রিজে খাবার সংরক্ষন রাখার অপরাধে এ জরিমানা করা হয়।
অভিযানে পৌর সদরের মিষ্টির দোকান কনিকা সুইটসকে ৫ হাজার টাকা এবং দীর্ঘদিন ফ্রিজে খাবার সংরক্ষন রাখার অপরাধে আপন হোটেল এন্ড রেস্তোরাঁকে ৩ হাজার টাকাসহ ২ টি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আল-আমিন ও অতিথি হোটেলকে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা স্যানিটেশন কর্মকর্তা ফাতেমা আক্তার, সীতাকুন্ড মডেল থানার এসআই মাহবুব।
সীতাকুণ্ড ইএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫৩ ধারা অনুযায়ী ২টি প্রতিষ্ঠানকে এই অর্থদন্ড করা হয়েছে। এবং অন্যান্য প্রতিষ্ঠানকে সর্তক করা হয়েছে। এধনের অভিযান চলবে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এফএস












