বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা ইউএসিজিএস’র ওয়েবসাইটে জানানো হয়, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে ৫.৮ মাত্রার ভূমিকম্পটি সৃষ্টি হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায় নি। তবে নগরবাসী অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস












