১৮ মার্চ ২০২৬

বান্দরবানে চোখ রাঙাচ্ছে করোনা, একদিনে শনাক্ত ৩৬

বান্দরবান প্রতিনিধি »

গেল মাসখানিক ব্যবধানে ফের বেড়েই চলেছে করোনা সংক্রামণ। এতে সাধারণ মানুষের কাছে দেখা মিলছেনা কোন স্বাস্থ্যবিধি কিংবা সচেতনতা। মুখে মাস্ক ছাড়া যে যার মত ঘুরছে বাজারে দোকানে কিংবা আড্ডা খানায়। এতে আরো ঝুঁকিতে রয়েছে পার্বত্য জেলা বান্দরবান।

গেল ২৪ ঘন্টায় বান্দরবান জেলায়  নতুন করে  করোনায় আক্রান্ত হয়েছে ৩৬ জন। আক্রান্তদের মধ্যে ৩৬ জন সদর, উপজেলা বাসিন্দা।

জেলায় এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৬৮জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা  ২ হাজার ৪৩০ জন। তবে ২ হাজার ৩৬২জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছে।

শনিবার (২২ জানুয়ারি) সকালে বান্দরবান সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এসব তথ্য নিশ্চিত করেন। 

এদিকে পুরো  জেলায় করোনা আক্রান্ত  রোগী রয়েছে ১৯২ জন। তারমধ্যে সদর উপজেলা ১৬৮ জন, আলীকদম ২জন, নাইক্ষ্যংছড়ি ৭ জন, লামা উপজেলা ১৩ জন ও রোয়াংছড়ি উপজেলা ২জন ।  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৬জন। তারমধ্যে লামা ১জন ও সদর উপজেলার ৫জন।

সিভিল সার্জন তথ্যমতে, এই পর্যন্ত  বান্দরবানে ১৪হাজার  ১৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে  ১৩হাজার ৪০১জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ২ হাজার ৫৩৬ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। 

উল্লেখ্য,  গেল বৃহস্পতিবার ২য় বারের মতো করোনায় আক্রান্ত হন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তাছাড়া পার্বত্য মন্ত্রীর মেয়ে ভেনাস, সহধর্মিনী মেহ্লা প্রু করোনায় আক্রান্ত হয়।

আরও পড়ুন