১৭ মার্চ ২০২৬

বান্দরবানে ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে মাঠে নেমেছে প্রশাসন

বান্দরবান প্রতিনিধি »

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে মাঠে নেমেছে বান্দরবান জেলা প্রশাসন। এসময় ৩ জনকে ৮শ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে মগ বাজারে বান্দরবান নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় সদর থানার এসআই মো. আরিফ, জেলা প্রশাসক কার্যালয়ের বেঞ্চ সহকারী সুমন পালসহ পুলিশ সদস্য ও জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজীর দিক নির্দেশনায় কোভিড-১৯ সচেতনতার লক্ষ্যে জনসাধারণের জন্য স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে সকল দিক-নির্দেশনা রয়েছে সেটিকে কেন্দ্র করে শহরের বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সাধারণ মানুষের সচেতনতনা বৃদ্ধিতে আমাদের মোবাইল কোর্ট কাজ করছে।

এসময় মাস্কবিহিন চলাচলকারী পথচারী থেকে শুরু করে বাজার, শপিংমল, মুদি দোকান, খাবার হোটেলসহ যে সকল স্থানে জনসমাগম বেশি হয় সেই সকল স্থানে সকল জনসাধারণের মাঝে কোভিড-১৯ মোকাবেলায় মাস্ক পরিধান ও সতর্ক নিয়ম মেনে চলার পরামর্শ প্রদান করেন।

আরও পড়ুন