১৭ মার্চ ২০২৬

সাকিব-মোস্তাফিজ আইপিএলের সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে

বাংলাধারা প্রতিবেদক »

২০২২ সালে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের ১৫তম আসর। চূড়ান্ত হয়েছে আইপিএল অকশনের দিনক্ষন। আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের এবারের মেগা অকশন। তাই সর্বোচ্চ ভিত্তি মূল্যের খেলোয়াড়দের আংশিক তালিকা প্রকাশ করেছে বিসিসিআই।

৪৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমুল্যোর ক্যাটগরিতে। এই ক্যাটাগরিতে ভিত্তিমূল্যে ধরা হয়েছে ২ কোটি রুপি যেটি মার্কিন ডলারে ২ লাখ ৬৯ হাজার।

আইপিএলের এবারে আসরে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং সিমার মোস্তাফিজুর।গত আসরে রাজস্থানের হয়ে মাঠ মাতিয়েছেন কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান।সাকিব আল হাসান খেলেছেন শাহরুখ খানের নাইট রাইডার্সে হয়ে।গত আসরের ফিজের বেইস প্রাইস ছিলো ১ কোটি রুপি। যা এবার বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি রুপিতে।

নিলাম তালিকায় আছেন দেশি বিদেশি মোট ১২১৪ জন খেলোয়াড়।মোস্তাফিজ সাকিব ছাড়া আরো ৭ বাংলাদেশী আছেন অন্যান্য ক্যাটাগরিতে। এছাড়া অকশন লিস্টে ভারতীয় ক্রিকেটার আছেন ৮৯৬ জন এবং বিদেশি ক্রিকেটার আছেন ৩১৮ জন।

বিসিসিআই প্রকাশিত হিসাব বলছে, অকশন লিস্টের ৯০৩ ক্রিকেটারের নেই আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা, আন্তর্জাতিক ক্রিকেটে মাঠ মাতিয়েছেন ২৭০ জন। এছাড়া ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সহযোগী সদস্য অন্যান্য দেশগুলো থেকে আছেন সব মিলিয়ে ৪১ ক্রিকেটার।

বাংলাধারা/এসএএআর

আরও পড়ুন