বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৮৯টি নমুনা পরীক্ষা করে ৩৬১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।
রোববার (৬ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ২৮২ জন মহানগর এলাকার ও ৮৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৬৪ জন।
এর মধ্যে মহানগর এলাকায় ৮৯ হাজার ৬৬০ জন এবং উপজেলায় ৩৩ হাজার ৩৮৬ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৫৯ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।












