১৭ মার্চ ২০২৬

বান্দরবানে করোনা সুরক্ষায় মাস্ক বিতরণ করলেন বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি »

করোনা সংক্রমণ থেকে মানুষ যেন নিরাপদ থাকতে পারে ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রামণের বিস্তাররোধে বান্দরবানে মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান পৌর আওয়ামী লীগ সামনে বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় বাজারে আগত সার্বসাধারণ ও পথচারীদের মাঝে এক হাজার মাস্ক বিতরণ করেন পার্বত্য মন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, দেশকে রক্ষা করতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দিন দিন জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। সচেনতা জন্য নির্দিষ্ট সময়ে হাত ধুতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, রেড ক্রিসেন্ট সোসাইটি সভাপতি অমল কান্তি দাস, যুবলীগে কেলু মংসহ জেলা, শহর, পৌর, ওয়ার্ড আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্যসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন