১৭ মার্চ ২০২৬

চট্টগ্রামে শিক্ষার্থীদের গণটিকার দ্বিতীয় ডোজ শুরু রোববার

ফাইল ছবি

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামে ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হচ্ছে কাল রবিবার থেকে। দ্বিতীয় ধাপের এ টিকাদান কার্যক্রম নগরীর ৬টি কেন্দ্রে একযোগে শুরু করা হবে।

দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রমের প্রথম দিনে ২১ হাজার ৬৯৪ জন শিক্ষার্থীকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিন সকাল নয়টা থেকে এ টিকাদান কার্যক্রম শুরু হবে।

এদিকে, শিক্ষার্থীদের গণটিকাদান কার্যক্রম বাস্তবায়ন করতে ইতোমধ্যে উপজেলা পর্যায় থেকে দেড় শতাধিক টিকাদান কর্মীকে প্রস্তুত করেছে স্বাস্থ্য বিভাগ। আর বিদ্যালয় কর্তৃক নির্ধারিত সময়ে এসে এবং স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছেন জেলা শিক্ষা অফিস।

স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের পক্ষ থেকে বলা হয়, গেল মাসে শুরু হওয়া প্রথম ডোজের টিকাদান কার্যক্রম নগরীর বিভিন্ন কমিউনিটি সেন্টারে বাস্তবায়ন করা হলেও এবারে তা পুরোপুরি হচ্ছে না। সরকারি প্রতিষ্ঠানেই স্থায়ীভাবে দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করতে ইতোমধ্যে ৬টি কেন্দ্রও নির্ধারণ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের কথা বিবেচনা আর স্বাস্থ্যবিধি নিশ্চিতে দৈনিক লক্ষ্যমাত্রা প্রথম ডোজের তুলনায় কিছুটা কমিয়ে আনা হয়েছে। পাশাপাশি কেন্দ্রের সংখ্যাও গতবারের তুলনায় বাড়ানো হয়েছে। তবে শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

৬ টিকাকেন্দ্র হচ্ছে— জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, জিইসি কনভেনশন হল, এম এ আজিজ স্টেডিয়াম, অফিসার্স ক্লাব, চিটাগাং গ্রামার স্কুল (ন্যাশনাল কারিকুলাম) ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম নগরীর যে ৬ কেন্দ্রে শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া হবে সেসব কেন্দ্রের নাম, কোন স্কুলের এবং কখন দেয়া হবে সেই তথ্য নিম্নোক্ত দেয়া হল।

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে সকাল ৯টা থেকে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, সকাল ১০ টা থেকে পাঁচলাইশের শহীদ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও আমিন জুটমিলস উচ্চ বিদ্যালয়, সাড়ে ১০ টা থেকে একাডেমী ল্যাবেটরি স্কুল, ১১ টা থেকে পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, বেলা ১২টায় বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়, দুপুর ১ টা থেকে বনগবেষণাগার উচ্চ বিদ্যালয় ও শহীদ লে. জিএম মুশফিক বীর উত্তম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।

জিইসি কনভেনশন সেন্টারে সকাল ৯ টা থেকে ওয়ারলেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয় ও ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ, সকাল ১০টা থেকে কলকাকলি উচ্চ বিদ্যালয়, বারিক মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়, পিনাকল চাটার্ড স্কুল এন্ড কলেজ, পশ্চিম মাদারবাড়ী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়, বেলা ১১টায় হালিশহর ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ, খান সাহেব আব্দুল হামিক উচ্চ বিদ্যালয়, খাজা আজমেরী উচ্চ বিদ্যলয়ম, বেলা ১২ টা থেে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, পোস্তারপাড় সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, চিটাগাং লিবার্টি স্কুল এন্ড কলেজ, বেলা ১টায় পোস্তারপাড় আসমাখাতুন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।

এম এ আজি স্টেডিয়াম সম্মেলন কক্ষে সকাল ৯ টা থেকে প্রবর্ত্তক স্কুল এন্ড কলেজ, ১০ টা থেকে আলহাজ এয়াকুব আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বেলা ১১ টা থেকে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় এবং বেলা ১ টা থেকে পূর্ব মাদারবাড়ি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।

সকাল ৯টা থেকে আব্দুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয় ও পাঁচলাইশের চাইল্ড হ্যাভেন স্কুল, ১০ টা থেকে গার্নাস ইংলিশ স্কুল, ১১ টা থেকে সেন্টার ভ্যালি স্কুল এবং দুপুর ১টা থেকে জে এম সেন স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।

সকাল ৯টা থেকে পতেঙ্গা উচ্চ বিদ্যালয়, ১১ টা থেকে আলজাবের ইনস্টিটিউট এবং দুপুর ১ টা থেকে কৃষ্ণ কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।

সকাল ৯ টা থেকে ইউসুফ এ কে খান স্কুল, মেরিট বাংলাদেশ জুনিয়র বিদ্যালয়, সিডিএ গালর্স উচ্চ বিদ্যালয়, ছাফা মোতালেব জুনিয়র বিদ্যালয়, সকাল ১১ টা থেকে পতেঙ্গা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং দুপুর ১২ টা থেকে আয়ুব বিবি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়া হবে টিকা।

আরও পড়ুন