রাঙ্গুনিয়া প্রতিনিধি»
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে বেতাগী ইউনিয়নের বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত সম্মেলন সম্পন্ন হয়।
সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরী হারুনী। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো, নুরুল আবছার তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউল রহমান আতা। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী শামসুল আলম তালুকদার।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো, ইসহাক তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বজন কুমার তালুকদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ইদ্রিচ আজগর, সদস্য আকতার হোসেন খান, চট্টগ্রাম উত্তরজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো, শফিকুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম আইয়ুব, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, স্থাস্থ্য বিষয়ক সম্পাদক মো, নিজাম উদ্দিন বাদশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়শা আকতার, বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মোরশেদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু, বেতাগী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম তালুকদার প্রমুখ।
এদিকে প্রায় ৫ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতি পদে ৪ জন ও সম্পাদক পদে ১১ জনসহ মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। গত এক সপ্তাহ ধরে তাদের নানা ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে বেতাগীর অলিগলি। সম্মেলনের শুরুতে প্রতিদ্বন্ধি এসব প্রার্থীরা নিজেদের সমর্থনে বিশাল বিশাল মিছিল সহকারে সম্মেলনে যোগদান করেন।












