১৭ মার্চ ২০২৬

বান্দরবানে একই পরিবারের ৫ জন হত্যার ঘটনায় গ্রেফতার ২২

বান্দরবস্ন প্রতিনিধি »

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাড়াবাসী‌দের সঙ্গে কারবারি প‌রিবা‌রের ম‌ধ্যে জু‌ম চাষের জ‌মি নি‌য়ে সামা‌জিক বি‌রোধকে ঘিরে এলাকাবাসী মিলে বাবা ও তার ৪ ছে‌লে‌কে কু‌পি‌য়ে হত্যার ঘটনায় ২২ জনকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবু পাড়ার ৭ নম্বর ওয়া‌র্ড থে‌কে তা‌দের গ্রেফতার করা হয়।

ওইদিন দুপুরে রুমা উপজেলা ৪নং গ্যালেঙ্গ্যা ইউনিয়নে ৭নং ওয়ার্ডের আবু পাড়া গ্রামে এই ঘটনার খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ গি‌য়ে পাড়া কারবারি (পাড়া প্রধান) ও তার ৪ ‌ছে‌লের লাশ উদ্ধার ক‌রে। নিহত হলেন— কারবারি (পাড়াপ্রধান) লকরুই ম্রো (৭০) এবং তার চার ছেলে রুনতুই ম্রো (৩৫), রেংঙি ম্রো (৩০), মেনওয়াই ম্রো (২৫) ও রিংরাও ম্রোর (২০) লাশ উদ্ধার করে নিহত‌দের লাশ ময়নাতদ‌ন্তের জন‌্য বান্দরবান সদর হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় রুমার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়া থেকে ২২ জনকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

গ্রেফতাররা হ‌ল— মৃত আবু আরং ম্রোর ছে‌লে রুইতু ম্রো (৫০), রুইতু ম্রোর ছে‌লে ইংচং ম্রো (২৬), মাংজং ম্রো (২৮), নিয়াকক ম্রোর ছে‌লে ক্রংপং ম্রো (৩৮), মেনকং ম্রোর ছে‌লে পা‌সিং ম্রো (২২), রুই‌তু ম্রোর ছে‌লে ক্রংতন ম্রো (৩৫), ক্রাতপং সিংচাং ম্রো (৩৯), ‌থনলক ম্রোর ছে‌লে রিংয়ং ম্রো (৩৫), মেনকং ম্রোর ছে‌লে ইজাং ম্রো (২৭), সাখকয় ম্রোর ছে‌লে থনলক ম্রো (৩৫), সাকখয় ম্রোর ছে‌লে পা‌লে ম্রো (২৫), লং‌ঙি ম্রোর ছে‌লে ক্লাংসাই ম্রো (২০), মেনকং ম্রোর ছে‌লে মেন‌প্রে ম্রো (২০), থনলক ম্রোর ছে‌লে খং‌প্রে ম্রো, থনলক ম্রোর ছে‌লে কাইং প্রে ম্রো (১৮), ক্রাতপুং ম্রোর ছে‌লে মেনরাও ম্রো (২২), লং‌ঙি ম্রোর ছে‌লে মেনয়া ম্রো (২৬), কামপাও ম্রোর ছে‌লে খনতন ম্রো (৪১), লং‌ঙি ম্রোর ছে‌লে মেনয়ং ম্রো (২৪), সাকখয় ম্রোর ছে‌লে চাংরাও ম্রো (৩১), নিয়াকক ম্রোর ছে‌লে থংওয়াই ম্রো (২৪) ও লং‌ঙি ম্রোর ছে‌লে মেনপং ম্রো (৩৭)। তারা সবাই রুমার গ‌্যা‌লেংগা ইউ‌নিয়‌নের পান্তলা মৌজার আবু পাড়ার বা‌সিন্দা।

রুমা থানার ওসি (তদন্ত) কাজী রা‌কিব উদ্দিন ব‌লেন, ঘটনাস্থল থে‌কে ৫ জ‌নের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় উদ্ধার করা লাশ যারা বহন করে এনেছে তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা এ হত্যার দায় স্বীকার করেন। এসময় হত‌্যার দায়ের স্বীকারে পাড়ার ২২ জন‌কে গ্রেফতার ক‌রে রুমা থানায় নি‌য়ে এদি‌কে নিহত‌দের লাশ ময়নাতদ‌ন্তের জন্য বান্দরবান সদর হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী বলেন, গতকাল ঘটনায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের যাচাই বাছাই করতেছি। পরে জিজ্ঞাবাদ শেষে হলে ১ ঘণ্টা পর জানাতে পারবো বলে জানান এই উর্ধ্বতম কর্মকর্তা।

উল্লেখ্য, রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের আবুই পাড়ার পাড়া কারবারির সাথে স্থানীয়দের বিচার সালিশ ও তাবিজ কবজ ও জুমের জায়গায় নিয়ে পাড়াবাসীর সাথে বিরোধ চলে আসছিল। এরই ক্ষোভে এলাবাসী মিলে ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গ্রাম প্রধানসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা করে।

আরও পড়ুন