১৭ মার্চ ২০২৬

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যের অতিরিক্ত সচিব

আনোয়ারা প্রতিনধি »

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) সাবিনা ইয়াসমিন ও অতিরিক্ত সচিব (বাজেট) রাশেদা আক্তার।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে তাঁরা হাসপাতাল পরিদর্শনে আসেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

এছাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় হাসপাতালের বিভিন্ন কার্যক্রম স্বচক্ষে পরিদর্শন করেন এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। পরে সেগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। পরিদর্শন শেষে অতিরিক্ত সচিবদ্বয় বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনকে নিয়ে পারকি সৈকত পরিদর্শন করেন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনের অংশ হিসেবে সচিব মহোদয়গণ আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন। সেখানে পরিদর্শন শেষে বিকালে পারকি সৈকত দেখতে এলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আনোয়ারা উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের দুটি এ্যাম্বুলেন্স চালক-কর্তৃপক্ষের দ্বন্দ্বের কারণে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। তাছাড়া ডাক্তারদের অনুপস্থিতিসহ নানা সমস্যায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে দীর্ঘদিন ধরে। এ অবস্থায় সচিবদ্বয় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করতে আসেন।

আরও পড়ুন