১৭ মার্চ ২০২৬

পুলিশের মোবাইল ছিনিয়ে পালানোর সময় যুবক ধরা

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকা থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর সময় মো. রুবেল (৩০) নামে এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দুই নম্বর গেট পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

আটক রুবেল নগরীর সদরঘাট নালাপাড়ার শাহ আলমের ছেলে।

ট্রাফিক বিভাগ (উত্তর) এর উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন বলেন, কনস্টেবল শাহাদাৎ হোসেন সিএমপিতে সদ্য যোগদান করেছেন। তিনি পুলিশ বক্সের সামনে দাঁড়ানো অবস্থায় তার মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর সময় রুবেল নামের এক যুবককে আটক করেন সার্জেন্ট মাহমুদুল হাসান। পরে তাকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন