১৭ মার্চ ২০২৬

রোয়াংছড়িতে দিন দুপুরে গুলি করে হত্যা

বান্দরবান প্রতিনিধি»

রোয়াংছড়িতে দিনদুপুরে মংসিংশৈ মার্মা (৩৮) নামে একজন ব্যক্তিকে গুলি করেছে সন্ত্রাসীরা।

শনিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের নোয়া পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মংসিংশৈ মার্মা (৩৮) রোয়াংছড়ি উপজেলার ২নং সদর ইউনিয়নে নতুন পাড়ার গ্রামে মৃত নিসামং মার্মার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল থেকে নিহত বাড়ির আশেপাশে ওঁৎ পেতে থাকে সন্ত্রাসীরা। পরে তাকে না দেখলে নিহত মংসিংশৈ বাড়িতে খোজ নিতে যায় সন্ত্রাসীরা। এসময় বাইরে ছেলেকে কোলে নেওয়ার অবস্থায় দেখলে সন্ত্রাসীরা পিছন থেকে গুলি ছুঁড়লে ঘটনাস্থলে মংসিংশৈ নিহত হয়। গুলি করে পালিয়ে গেলে নদীর ওপারে আরো গুলি ছুঁড়ে যায় সন্ত্রাসীরা। এই ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, নিহত মংসিংশৈ জেএসএস সমর্থক ছিল। সেই নিজ বাড়িতে স্বাভাবিক জীবন যাপন করছিল। কিন্তু পুনরায় দলে যোগদান করার জন্য তাকে দীর্ঘদিন ধরে চাপ প্রয়াগ করলে তার পরিবার তাকে যেতে না যেতে দেওয়ায় তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

এ ব্যাপারে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল মান্নান জানান, ঘটনাস্থল লাশটি উদ্বার করা হয়েছে। কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে সেটি এখনো বলা যাচ্ছে না। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন