১৭ মার্চ ২০২৬

পছন্দের মেয়েকে বিয়ে করতে না পেরে, গলায় ফাঁস দিলেন যুবক

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

পছন্দের মেয়েকে বিয়ে করতে না পেরে অভিমানে এক রোহিঙ্গা তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা শিবিরে সোমবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত আবুল হাসিম (১৯) হ্নীলার শালবাগান ২৬ নং রোহিঙ্গা আই ব্লকের আকবর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নিহত রোহিঙ্গা আবুল হাসিম দীর্ঘদিন ধরে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে আসছিলেন। তার অন্যত্র বিয়ে ঠিক হচ্ছে জেনে পছন্দের মেয়েকে বিয়ে করার কথা সম্প্রতি পরিবারের কাছে জানায় হাসিম। তার বড় ভাই সেলিম বিয়ে না করায় পারিবারিক ভাবে আগে সেলিমের জন্য বউ আনার সিদ্ধান্তের কথা জানায়। এ নিয়ে তার পরিবারের সাথে মতবিরোধ শুরু হয়। প্রেমিকাকে কোন সুরাহা দিতে না পেরে অপমান বোধ করে আত্মহত্যা করেছে হাসিম।

নিহতের মা সাবেকুন নাহার জানান, ছেলে আবুল হাসিম ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। তার রুমের দরজা বন্ধ থাকায় আমি ছেলেকে ডাকতে থাকি। তার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ দেখে থানায় জানায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা নাকি অন্য কিছু ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।

আরও পড়ুন