১৭ মার্চ ২০২৬

৮৭৭ কার্টন সিগারেট জব্দ করলো চট্টগ্রাম কাস্টমস হাউস

বাংলাধারা প্রতিবদেক»

মিথ্যা ঘোষণায় আমদানিকৃত বিপুল পরিমান সিগারেট জব্দ করলো চট্টগ্রাম কাস্টমস হাউস। গত ২৬ ফেব্রুয়ারী অসত্য ঘোষণায় প্রমাণ পাওয়ায় সিগারেট ভর্তি ৮৭৭ কার্টন খালাস স্থগিত করে কাস্টমসের এআইআর শাখা।

কাস্টমস সূত্র জানা যায় পাবনার ঈশ্বরদীর আমদানিকারক প্রতিষ্ঠান টিয়ানি আউটডোর চীন থেকে কর্টন ইর্য়ান ঘোষণায় এক কন্টেইনার পণ্য আমদানি করে। পণ্যচালানটি শুল্কায়নের গত ২৪ ফেব্রুয়ারী ইপিজেড কাস্টমসে দলিলাদি দাখিল করা হয়।

ইপিজেড কাস্টমসের তথ্য যাচাই করে কাস্টমসের এআইআর টিম পণ্যের খালাস কার্যক্রম স্থগিত করে। এরপর ২৭ ফেব্রুয়ারী পণ্যটি নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরু করে এআরআই টিম। শতভাগ কায়িক পরীক্ষা করে সেখানে পাওয়া যায় ৮৭৭ কার্টন সিগারেট।যেখানে পাওয়া যায় বিভিন্ন বিদেশী ব্র্যান্ডের ১ কোটি ৬৮ লাখ ৩০ হাজার শলাকা  সিগারেট।

অসত্য ঘোষণায় উচ্চ শুল্কের সিগারেট আমদানি করে ২১ কোটি ৫৭ লাখ টাকা রাজস্ব ফাকিঁ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানায় চট্টগ্রাম কাস্টমস হাউস।চট্টগ্রাম কাস্টমস হাউসের ডিপুটি কমিশনার সালাউদ্দিন রিজভী বলেন,এ ঘটনায় দোষী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিষয়ে চট্টগ্রাম কাস্টমসের হাউসের কমিশনার ফখরুল আলম বলেন,কাস্টম আইন ১৯৬৯ এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী দোষীদের ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন