বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) সকালে এ দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ মার্চ) সকালে বান্দরবান জেলা পুলিশ লাইন্সে মেমোরিয়াল ডে উপলক্ষে স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন সময়ে দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণ করা পুলিশ সদস্যদের জন্য নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার জেরিন আখতার ।
এসময় পুলিশ সুপার কমান্ডেন্ট (ইন-সার্ভিস) ওয়াহিদুল চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল কুদ্দুস ফরাজী, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরীসহ বান্দরবান জেলার পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সারাদেশে বিভিন্ন সময়ে পুলিশ বাহিনীতে কর্মরত অবস্থায় দায়িত্ব পালন করতে গিয়ে এবং কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা পুলিশ সদস্যদের জন্য ১মিনিট নিরবতা পালন এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় পুলিশ সুপার জেরিন আখতার বলেন, জননিরাপত্তা ও দেশপ্রেম থেকে বাংলাদেশ পুলিশের যেসব সদস্যরা জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মত্যাগ পুলিশ বাহিনীতে চির স্মরণীয় হয়ে থাকবে। এসময় তিনি সারাদেশে গত একবছরে বিভিন্ন সময়ে পুলিশ বাহিনীতে কর্মরত অবস্থায় দায়িত্ব পালন করতে গিয়ে এবং কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ১৩৮জন শহীদ পুলিশ সদস্য এর জন্য দোয়া কামনা করেন এবং পুলিশের সকল সদস্যদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশনা প্রদান করেন।












