১৭ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় জাতীয় বীমা দিবস পালিত

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনিক চত্বর হতে বীমা কোম্পানীর কর্মকর্তা কর্মচারীরা ব্যানার-পেস্টুন নিয়ে একটি র‍্যালি বের করা হয়। এরপর উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের জেনারেল ম্যানেজার মো. সেলিম উদ্দীন, সহকারী জেনারেল ম্যানেজার আবুল মনছুর, সহকারী জোনাল ম্যানেজার শিরিন আকতার, ডেলটা লাইফ ইনসুরেন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ার আজিজ, ডেপুটি জেনারেল ম্যানেজার শ্যামল বিশ্বাস, চার্টাড লাইফ ইনসুরেন্সের চট্টগ্রাম ইস্ট সেইলস অফিসের এসিস্ট্যান্ট সেইলস ম্যানেজার মো. কলিম আবদুল্লাহ প্রমুখ।

আরও পড়ুন