১৭ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বাংলাধারা প্রতিবেদক »

সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় তেলবাহী লরির ধাক্কায় শরীফ আহম্মেদ আরজু (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) বিকেল ৪টার দিকে আমান উল্লাহ পেট্রলপাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফ আহমেদ আরজু লক্ষ্মীপুর জেলার সদর থান এলাকার মৃত রশিদ আহমেদের ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, বার আউলিয়া এলাকায় তেলবাহী লরির ধাক্কায় শরীফ আহম্মেদ আরজু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা আমিনুল ইসলাম নামে আরও একজন আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত তেলবাহী লরি ও মোটরসাইকেল দুইটি আটক রয়েছে। 

আরও পড়ুন