রাঙ্গুনিয়া প্রতিনিধি »
রাঙ্গুনিয়া উপজেলা বেতাগী ইউনিয়ন আওয়ামী লীগের তিন সদস্য বিশিষ্ট আংশিক নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়।
মো. নুরুল আবছার তালুকদারকে সভাপতি, এম এ হান্নান চৌধুরীকে সাধারণ সম্পাদক ও ইদ্রিছ আলম তালুকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১০ টায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী সামশুল আলম তালুকদার সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আংশিক কমিটিকে ১৫ (পনের) দিনের মধ্যে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ শাখা বরাবর পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
এর আগে ৫ বছর পর গত ২৫ ফেব্রুয়ারি (শক্রবার) বেতাগী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় বেতাগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ১১ জন, মোট ১৫ জন নেতাকর্মী ফরম জমা দিয়েছিলেন।
মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম এ হান্নান চৌধুরী বলেন, কারা আওয়ামী লীগের দুঃসময়ে রাজনীতি করেছে সবই মন্ত্রী মহোদয় জানেন। সুন্দর ও পরিচ্ছন্ন বেতাগী ইউনিয়ন আওয়ামী লীগ সাজাতে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের সহযোগিতা কামনা করেছেন তিনি।














