বান্দরবান প্রতিনিধি »
রোয়াংছড়ি উপজেলায় নোয়াপতং ইউনিয়নের একটি ঝিরিতে চুইরংমা মামরা (৪০) নামে এক নারীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত চুইরংমা মারমা (৪০) রোয়াংছড়ি উপজেলার ৪নং নোয়াপতং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহিলা কারবারি পাড়ার গ্রামে সাথোয়াই মারমা মেয়ে।
বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে রোয়াংছড়ি উপজেলার ৪নং নোয়াপতং এলাকায় ঘটনাটি ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়।
ভিকটিমের বড় ছেলে উশৈচিং মারমা বলেন, প্রতিদিনের মতন সকাল হলে ভাত নিয়ে আমার মা জুমে হলুদ তুলতে যায়। বিকালে বাসা না পৌঁছলে বাবা জুমে গিয়ে খোঁজাখুঁজি করলে হলুদ ও ভাতে থালা উলট পালট দেখতে পাই। পরে বাবা গ্রামে এসে পাড়াবাসীকে খবর দেই। এসময় এলাকাবাসী জুমে গিয়ে খোঁজাখুঁজি করলে ঝিরি থেকে মায়ের গলা কাটা লাশ ও ঘটনাস্থল থেকে দুইটি লাঠি, ঢামা দা ও একটি কোদাল পাওয়া যায়।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, প্রতিদিনের মত বৃহস্পতিবারও চুইরংমা মারমা (৪০) নিজ জুমে হলুদ তুলতে যায়। সন্ধ্যায় নামলে কাজ শেষ করে ফেরার পথে কয়েকজন গাছ কাটার শ্রমিক তাকে একা পেয়ে নোয়নপতং ঝিড়িতে ধর্ষণ করে গলা কেটে পালিয়ে যায়।
এ বিষয়ে নোয়াপতং ইউনিয়ন চেয়ারম্যান চনুমং মার্মা বলেন, চুরংইমা সন্ধ্যায় বাড়ীতে আসা দেরি হলে তার সন্তানেরা খোঁজাখুঁজি করে জুম ঘরের পাশে গলা কাটা লাশ খুঁজে পায়। কে বা কারা ঘটেছে সেটা বলা যাচ্ছে না।
রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সেটি ময়নাতদন্ত মাধ্যমে জানতে পারবো।












