১৭ মার্চ ২০২৬

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

বাংলাধারা ডেস্ক »

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ৪০ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। কুমিল্লা অংশের ক্যান্টনম্যান্ট এলাকা হতে দাউদকান্দি উপজেলার গৌরিপুর পর্যন্ত এই যানজটে যাত্রী ও পণ্যবাহী বিভিন্ন যানবাহন আটকে আছে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (৪ মার্চ) সকালে সড়কে ইলিয়টগঞ্জ এলাকায় একটি লরি দুর্ঘটনার কারণে উদ্ধার কাজের জন্য সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনায় উদ্ধার কাজের কারণে জ্যাম লেগেছে। আমরা খুব দ্রুত যানজট কমিয়ে আনার চেষ্টা করছি।

কুমিল্লার উদ্দেশ্যে আসা গণমাধ্যমকর্মী তানভীর রিজভী বলেন, সকাল ৭টায় রওনা দিয়ে এখনও আছি ক্যান্টনমেন্ট। একেতো তীব্র গরম, তার ওপর এই যানজটে জান শেষ। অনেক শিশু ও বৃদ্ধরা ভোগান্তিতে আছেন।

আরও পড়ুন