৫ মার্চ ২০২৬

ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ফটিকছড়ি প্রতিনিধি »

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় মো. দুলামিয়া (৯৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ মার্চ) উপজেলার নাজিরহাট পৌরসভার পশ্চিম সুয়াবিল লালমাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুলামিয়া ওই এলাকার বৈদ্যরহাট বাজারের মৃত ইব্রাহিমের পুত্র।

জানা যায়, উপজেলার নাজিরহাট পৌরসভার পশ্চিম সুয়াবিল লালমাটিয়া সড়কে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ দুলামিয়া। এ সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ জয়নাল আবেদীন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ