৫ মার্চ ২০২৬

ডায়াবেটিক হাসপাতাল ক্যাফেটেরিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাধারা প্রতিবেদন»

অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ, নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার ও কর্মচারীদের স্বাস্থ্য সনদ না করায় পাহাড়তলী হাজিক্যাম্প সংলগ্ন তৃপ্তি বেকারিকে ১ লাখ টাকা এবং পাহাড়তলী ডায়াবেটিক হাসপাতাল ক্যাফেটেরিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বুধবার (৯ মার্চ) এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।

তিনি জানান, অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন নেতৃত্ব দেন। এ সময় পাঠানটুলী সড়কের ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১১ দোকানির কাছ থেকে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সহায়তা দেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ