৫ মার্চ ২০২৬

চন্দনাইশে সাজা ও পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে ২টি জিআর ও ১টি সিআর মামলায় সাজা ও পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত চন্দনাইশ উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো- আহমদ উল্লাহ বাহার, মোহাম্মদ শাহআলম (প্রকাশ বুলু), নাজমুল হক।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, চন্দনাইশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ