১৭ মার্চ ২০২৬

বোয়ালখালীতে নিঁখোজ শ্রমিকের লাশ মিললো খালে

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালী উপজেলার রায়খালী খাল থেকে হট্টু মিয়া (৩০) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সুমন কান্তি দে বলেন, নিহত শ্রমিক হট্টু মিয়া গতকাল বৃহস্পতিবার দুপুরে খালে গোসল করতে নেমে নিঁখোজ হন বলে জানতে পেরেছি। এরপর আজ সন্ধ্যায় তার লাশ খালে ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেয়।

হট্টু মিয়া জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এফএমসি ডক ইয়ার্ডে ২দিন আগে শ্রমিক হিসেবে যোগ দিয়েছেন বলে জানা গেছে। তিনি রংপুর জেলার ওসমানপুর মোল্লাপাড়ার মো. কুদ্দুছের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন