১৭ মার্চ ২০২৬

ট্রেনের কাউন্টারে চরম ভোগান্তি

বাংলাধারা প্রতিবেদক »

গত পাঁচ দিন ধরে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ। কাউন্টারে টিকিট কিনতে গিয়ে যাত্রীদের অপেক্ষার শেষ নেই। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত টিকিট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। চট্টগ্রাম ছাড়াও রাজশাহী, ঢাকা এবং বাইরের শহরগুলোতে ট্রেনের টিকিটের জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

যাত্রীদের অভিযোগ, অনলাইনে ও কম্পিউটারের মাধ্যমে গত পাঁচ দিন ধরে বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ট্রেনের টিকিট কাটার জন্য স্টেশনের কাউন্টারগুলোই একমাত্র ভরসা। কিন্তু কাউন্টারে টিকিট পাচ্ছেন না। দ্রুত এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার দাবি জানান যাত্রীরা।

শুক্রবার (২৫ মার্চ) সকাল থেকে চট্টগ্রাম রেলস্টেশনের টিকিট প্রত্যাশী যাত্রীদের লম্বা লাইন দেখা গেছে। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হলেও মানুষ অপেক্ষা করেন ভোর থেকেই। অনলাইনে ও কম্পিউটারের মাধ্যমে গত পাঁচ দিন ধরে বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম গণমাধ্যমকে বলেন, যাত্রীদের সুবিধার্থেই আমাদের এ কার্যক্রম। সুন্দর ও সুষ্ঠু পরিবেশেই টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট কালোবাজারির কোনো সুযোগ নেই। সার্ভিস প্রোভাইডার বদলের কারণে যাত্রীদের টিকিট পেতে কিছুটা ভোগান্তি হচ্ছে। আগামী ২৬ তারিখ থেকে ভোগান্তি কেটে যাবে।

সার্ভিস প্রোভাইডার বদলের কারণে নতুন সেবাদাতা প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণের সুবিধার্থে গত ২১ থেকে ২৫ মার্চ অনলাইনে টিকিট বিক্রি বন্ধ আছে। ফলে ম্যানুয়াল পদ্ধতিতে স্টেশনের কাউন্টার থেকে শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। আগামী ২৬ মার্চ থেকে ট্রেনের টিকিট ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করবে সহজ লিমিটেড। তবে তারা ২৬ তারিখ থেকে রেল সেবা অ্যাপ টিকিট দেবে না, শুধু ওয়েবসাইটে টিকিট দেবে।

আরও পড়ুন