১৭ মার্চ ২০২৬

চন্দনাইশে গণহত্যা দিবস পালন

চন্দনাইশ প্রতিনিধি »

চট্টগ্রামের চন্দনাইশে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) উপজেলা কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়ে।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী।

নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, সহকারী কমিশনার ভূমি গালিব চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, শাখাওয়াত হোসেন প্রমুখ।

আরও পড়ুন