১৩ মার্চ ২০২৬

শত প্রতিকূলতার মাঝেও দেশকে এগিয়ে নিচ্ছে প্রধানমন্ত্রী: বাঁশখালীতে এমপি মোস্তাফিজ

বাঁশখালী প্রতিনিধি»

শত প্রতিকূলতার মাঝেও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তা ছাড়া প্রধানমন্ত্রী সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়েই দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। মানুষ এখন শেখ হাসিনার নেতৃত্ব নতুন এক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের অর্থ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।

শুক্রবার (২৬ মার্চ) সন্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে একটি সত্যিকারের স্বাধীন সার্বভৌমত্ব, গৌরবের ও উন্নয়নের দেশ হিসেবে পরিচয় করে দিয়েছেন। দেশের প্রতিটি ক্ষেতে উন্নয়ন হচ্ছে। মানুষ উন্নয়ন স্বচক্ষে দেখছে। আকাশপথ, স্থলপথ, জলপথ সব দিক দিয়ে দেশ উন্নত হচ্ছে। দেশের বেকার সমস্যা দূরীকরণে ইকোনোমিক জোন হয়েছে, কাজের জায়গা বৃদ্ধি পাচ্ছে। বিদেশী বিনিয়োগকারী দেশে বিনিয়োগ করছেন। সব মিলিয়ে বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে অনুষ্টিত এ আলোচনা সভায় উপজেলা আওয়ামী-লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকার সভাপতিত্বে, বাঁশখালী উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: খোরশেদ আলম, বাঁশখালী পৌরসভার মেয়র এডভোকেট এস.এম তোফাইল বিন হোছাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম, চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, শেখেরখীল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট বদরুদ্দিন চৌধুরী, ছনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. হারুনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম, পৌরসভা যুবলীগের আহবায়ক মোঃ হামিদ উল্লাহ, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সিকদার, নাঈমুল হক মাহাফুজ,ইমরুল হক চৌধুরী ফাহিম, সহ প্রমুখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ