বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ এর সদস্যরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) ভোরে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো মৃত আবদুল মালেকের ১) মোঃ আবদুল বারেক(২০) ও কামাল হোসেনের স্ত্রী নুর আয়েশা(২৭)।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান বাংলাধারাকে বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কতিপয় মাদক ব্যবসায়ী কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার এলাকায় মাদকের ব্যবসা করে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে আচাঁরের প্যাকেটের ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামীদের আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/বি












