১৯ নভেম্বর ২০২৬

আনোয়ারায় লগি-বইঠা হাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

চট্টগ্রামের আনোয়ারায় হেলমেট ও মুখোশ পরে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁদের কয়েকজনের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসদৃশ বস্তু দেখা গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় পিএবি সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে ২০ থেকে ৩০ জন যুবক হেলমেট ও মুখোশ পরে সড়কে জড়ো হন। পরে তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় সড়কে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে এবং গাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন তাঁরা। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে লাঠিসোঁটা, লগি-বইঠা ও দেশীয় অস্ত্রসদৃশ বস্তু দেখা যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়কে মিছিলের নামে গাছ কেটে নৈরাজ্য সৃষ্টির চেষ্টার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ