১৯ নভেম্বর ২০২৬

কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি

কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদের ভোট হবে, সে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। সাড়ে চার হাজার ইউপির মধ্যে পাঁচ ধাপে ৪৩৩২টির ভোট হচ্ছে।

এবার নির্দলীয় স্থানীয় সরকারের নির্বাচন হচ্ছে। ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে ও পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।

সিইসি নাসির বলেন, ‘আমরা ঘোষণা দিয়ে দিয়েছি (ভোটের তারিখ), ফেইজগুলো বলে দিয়েছি, কোনটা কোন তারিখে ভোট। যথাসময়ে তফসিল হয়ে যাচ্ছে।’

বৃহস্পতিবার ইসি উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়।

প্রথমধাপে ১০৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, দ্বিতীয় ধাপে ১০৬৯টি, তৃতীয় ধাপে ১০২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ