১১ নভেম্বর ২০২৬

উখিয়ায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৫

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের দুই নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান জানিয়েছেন।

মঙ্গলবার গভীররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।গ্রেপ্তার দুজন হলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সহসম্পাদক মামুন রশিদ (২৩) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছালেহ আকরাম বাপ্পী (৩২)। তাঁদের নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া জিআর ও সিআর পরোয়ানায় দুজন এবং মোবাইল কোর্টের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বুধবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ