৪ মে ২০২৬

কৌশল পাল্টে আবাসিক হোটেলে বসে ইয়াবা ব্যবসা, গ্রেফতার ২

বাংলাধারা প্রতিবেদন »

দেশজুড়ে চলমান মাদক বিরোধী অভিযানের কারণে ইয়াবা ব্যবসায়ীরা কৌশল পাল্টে নতুন নতুন উপায়ে তাদের ব্যবসা টিকিয়ে রাখতে সচেষ্ট আছে। তৎপর আছে আইন-শৃঙ্খলা বাহীনির সদস্যরাও।

আগে ফোনে যোগাযোগ করে ইয়াবার চালান নিয়ে চট্টগ্রাম এসে তা সরবরাহ করেই চলে যেত কক্সবাজারের ইয়াবা কারবারিরা। তবে আইন-শৃঙ্খলা বাহীনির তৎপরতার কারণে কৌশল পাল্টে তারা এখন ইয়াবার চালান নিয়ে এসে নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করে তাদের স্থনীয় ডিলারদের কাছে কাছে তা বিক্রি করছে। চালান শেষ করে কক্সবাজার ফিরে গিয়ে আবার নতুন চালান নিয়ে এসে ওঠে অন্য কোন হোটেলে।

কক্সবাজারের কলাতলী এলাকা থেকে তিন দিন আগে একটি ইয়াবার চালান নিয়ে নগরীর চকবাজার এলাকার আবাসিক হোটেল ‘ফোর স্টারে’ ওঠে শাহ আলম ও মো. সেলিম নামের দুই মাদক কারবারি। হোটিলে বসেই নগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ীর কছে বিক্রি করছিল ইয়াবা।

তবে, বৃহষ্পতিবার (৮ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক দেবপ্রিয় দাশ ও উপ-পরিদর্শক ফররুখ আহমেদ মিনহাজের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ২৩০০ পিস ইয়বাবাসহ তাদের আটক করে।

উপ-পরিদর্শক ফররুখ অহমেদ মিনহাজ বাংলাধারাকে জানান, আটক দুই মাদক ব্যবসায়ীর বাড়ি কক্সবাজারের কলাতলীতে। সেখান থেকে ইয়াবার চালান এনে ফোর স্টার হোটেলে বসে তা বিক্রি করছিল।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে আইন-শৃঙ্খলা বাহীনিকে ফাকি দিতে তারা নতুন এ কৌশল অবলম্বন করেছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ