৩ মে ২০২৬

ক্রিকেট থেকে বিরতি নিতে চান তামিম

বাংলাধারা ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল মনে করছেন বাজে সময় যাচ্ছে তাই ক্রিকেট থেকে একটা সাময়িক বিরতি দরকার। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডেতেই তামিমের আউট দৃষ্টিকটু ছিল।

প্রথম ওয়ানডেতে বোল্ড হওয়ার আগে মালিঙ্গার ইয়র্কার সামলাতে গিয়ে পড়ে যান তামিম। দ্বিতীয় ম্যাচে ইসুরু উদানার বলে ইনসাইডএজ হয়ে বোল্ড। তৃতীয় ম্যাচে কাসুন রাজিথার বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন বাংলাদেশ ওপেনার।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘বিশ্বকাপ থেকেই আমি নিজেকে নিজে ডুবিয়েছি। আমি চেষ্টা করেছি কিন্তু যথেষ্ঠ নয়। সম্ভবত আমার কিছু সময় নেয়া উচিত খেলার বাইরে এবং আত্মবিশ্বাস নিয়ে ফিরে আসা উচিৎ।’

বিশ্বকাপ থেকেই ফর্মে নেই তামিম ইকবাল। শ্রীলঙ্কা সফরেও ব্যাট হাতে সফল হতে পারেননি বাঁহাতি এই ওপেনার। লঙ্কানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর নিজের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে ক্রিকেট থেকে কিছুদিনের বিরতির ইঙ্গিত দিয়েছেন তামিম।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ