বাংলাধারা প্রতিবেদন »
নগরীর খুলশী থানার নিলাচল হাউজিং সোসাইটি থেকে অস্ত্র ও গুলিসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর রাতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতের নাম- আবুল বশর (৪৫)। তার বাসা নগরীর খুলশীর কাঁঠালবাগান এলাকায়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বাংলাধারাকে জানান, বশর এলাকায় ‘ডাকাত বশর’ নামে পরিচিত। দুই দশকেরও বেশি সময় ধরে বশর ডাকাতি করে আসছে। তাকে আমরা অনেকদিন ধরে খুঁজছিলাম। ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিলাচল হাউজিং সোসাইটি জামে মসজিদের পাশে রাস্তা থেকে বশরকে একটি দেশি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।
আবুল বশরের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা আছে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












