১২ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে হরিজন সম্প্রদায়ের পাশে ‘মহান অচিন বাবাজান’র দরবার

চট্টগ্রাম নগরীর ঝাউতলা সেবক কলোনিতে হরিজন সম্প্রদায়ের অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে মহান অচিন বাবাজানের দরবার। বুধবার (১১ নভেম্বর) বিকেলে কলোনির শালগ্রাম মন্দিরে এ উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. সুমন গাঙ্গুলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদীর জ্যেষ্ঠ প্রতিবেদক শুকলাল দাশ, কর আইনজীবী সমিতির সাবেক অর্থ সম্পাদক সঞ্জয় আচার্য, অধ্যাপক বোধিমিত্র বড়ুয়া ও স্বপন বড়ুয়া টুকুন।

সুজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকৌশলী পলাশ বড়ুয়া। এ সময় শুভ্রম বড়ুয়া বিপু, তাপস বড়ুয়া, নিতাই ভট্টাচার্য, কাজল বড়ুয়া, উত্তম বড়ুয়া, সৌগত বড়ুয়া, অ্যাডভোকেট সুজিত মহাজন, উজ্জ্বল দত্ত, দোলন বড়ুয়া, তানভীর বড়ুয়া, উত্তম কুমার সেন, মিল্টন নাথ, অধ্যাপক উজ্জ্বল নাথ, প্রশান্ত বড়ুয়া, সুজিত নাথ, প্রকৌশলী অর্ক চৌধুরী, কর আইনজীবী বসন্ত আশিষ ও সুমন দাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার কল্যাণ ও মঙ্গল কামনায় মহান অচিন বাবার দরবারে প্রার্থনা করা হয়। চট্টগ্রামের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের নন্দিরহাটে অবস্থিত মহান অচিন বাবার পবিত্র সমাধি পীঠে ছোট বাবাজানের পরিচালনায় মানবকল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ প্রতিষ্ঠানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ বিশ্বাস ও ভক্তি নিয়ে প্রার্থনা করেন।

অনুষ্ঠানে সেবক কলোনির হরিজন সম্প্রদায়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেমলাল সর্দ্দার। আলোচনা সভা শেষে কলোনির হরিজন সম্প্রদায়ের নারী-পুরুষের হাতে মহান অচিন বাবাজানের দরবারের পক্ষ থেকে বস্ত্র তুলে দেওয়া হয়।

আরও পড়ুন