৪ মে ২০২৬

ঝিনাইদহে স্কুলছাত্রীকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ, গ্রেফতার ২

বাংলাধারা ডেস্ক »

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (২১ আগস্ট) রাতে উপজেলার হাসিলবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

ছাত্রীর মা জানান, সন্ধ্যার পর ওই ছাত্রী বাড়ি থেকে পাশের বাড়ি যাওয়ার জন্য বের হয়। এ সময় বাড়ির পেছনে ওঁৎ পেতে থাকা একই গ্রামের প্রিন্স হোসেন, নয়ন আলীসহ তিনজন তার মুখ চেপে ধরে তুলে নিয়ে যায়।

সেখান থেকে পাশের কলাবাগানের ভেতর নিয়ে ধর্ষণ করে। এ সময় গ্রামের এক ব্যক্তি দেখে ফেললে ধর্ষকরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী বলেন, বুধবার রাতে ঘটনার পরই নির্যাতিতার বাবা বারবাজার পুলিশ ফাঁড়িতে বিষয়টি অবহিত করেন। পুলিশ অভিযোগ পেয়ে ওই রাতেই অভিযান চালিয়ে মুল অভিযুক্ত প্রিন্স হোসেন ও নয়ন হোসেনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা বাদি হয়ে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার পরেই শারীরিক পরিক্ষার জন্য ওই ছাত্রীকে ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন