বাংলাধারা প্রতিবেদন »
নগরীর পুরাতন চাঁদগাও থানার সামনে ট্রাক চাপায় তামাকুমন্ডি লেইন বণিক সমিতি’র উপদেষ্টা মোহাম্মদ লোকমান সওদাগর (৬২) নিহত হন। আজ শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত লোকমান সওদাগর রাস্তার পাশে ফুটপাত ঘেঁষে দাঁড়িয়ে ফল কিনছিলেন। এ সময় একটি ট্রাক উল্টো পথে ঘুরানোর সময় তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পরে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে চাঁদগাও থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম বলেন, পুরাতন চাঁদগাও থানার সামনে ফল কেনার সময় ট্রাক চাপায় মোহাম্মদ লোকমান সওদাগর নিহত হন।
তিনি আরো বলেন, নিহতের লাশ মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে চাঁদগাও থানার এস আই বেলাল হোসেন বলেন, পুরাতন চাঁদগাও থানার একটি কমিউনিটি সেন্টারের সামনে একটি ট্রাক উল্টো পথে ঘুরানোর সময় লোকমান সওদাগরকে ধাক্কা দিলে তিনি আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো বলেন, এ ঘটনার পর থেকে ড্রাইভার পলাতক রয়েছে। তবে ট্রাকটিকে আটক করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












